বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আবদুল আউয়াল মিন্টুর সাথে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে মঙ্গলবার সৌজন্য সাক্ষাত করেছেন বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ ছত্তার খান। এ সময় তিনি বরিশাল-৩ আসন মুলাদী- বাবুগঞ্জের বিএনপি ও অঙ্গ সংগঠনের সাংগঠনিক অবস্থান আবদুল আউয়াল মিন্টুর নিকট তুলে ধরেন। এ সময় মুলাদী উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকাশ থাকে যে, আঃ ছত্তার খান মুলাদী সদর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান, পৌর মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছেন।