1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
আদর্শ সমাজ গঠনে অন্যতম বাধা হচ্ছে দুর্নীতি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডাঃ সাইয়েদুর রহমান বরিশালের সিভিল সার্জন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন পটুয়াখালীতে দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম, প্রশাসনের সহায়তায় চলছে চিকিৎসা ৯ম পে-স্কেল: জাতি কী এবার ঘুষের অভিশাপ থেকে মুক্তি পাবে? বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সঙ্গে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দারুস সালাম শাখা বিএনপি’র উদ্দ্যেগে ‘বিনামূল্যে মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত আশুলিয়ায় পাথালিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ দক্ষিণ আইচায় করাত কলের তিনটি  ট্রান্সফরমার চুরি

আদর্শ সমাজ গঠনে অন্যতম বাধা হচ্ছে দুর্নীতি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৪, ১:৩৭ অপরাহ্ণ

 লায়ন গনি মিয়া বাবুল: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, আদর্শ সমাজ গঠনে অন্যতম বাধা হচ্ছে দুর্নীতি। প্রশাসনসহ সমাজের প্রায় সর্বত্র দুর্নীতির কারণে জনদুর্ভোগ বাড়ছে। দেশের টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রার জন্যে দুর্নীতিবিরোধী অভিযান আরো জোরদার করতে হবে। প্রত্যেককে স্বীয় দায়িত্ব সততা, দক্ষতা ও জবাবদিহিতার সাথে পালন করতে হবে। মানুষের মানবিক মর্যাদা, সমতা ও সুশাসন নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্টদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা মানুষের মানবিক গুণাবলি প্রসারিত ও বিকশিত করে। আদর্শ সমাজ গঠনে সকলস্তরে মানবিক ও নৈতিক শিক্ষাক্রম পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষাবিদ, সুশীল সমাজ ও সকলস্তরের জনপ্রতিনিধিদেরকে কল্যাণবোধ, মানবতাবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ জুলাই শুক্রবার বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত ‘ আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
সংগঠনের উপদেষ্টা নাজমুন নাহার জুঁই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র মোঃ আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, অগ্রগামী মিডিয়া ভিশন এর নির্বাহী পরিচালক এম. গোলাম ফারুক মজনু।
আলোচনা শেষে শ্রীপুর পৌরসভার মেয়র মোঃ আনিছুর রহমান সহ কয়েকজনকে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com