1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আজ টি-টুয়েন্টি সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

আজ টি-টুয়েন্টি সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড

reporter মাসুদ রানা, স্পোর্টস ডেস্ক
calendar প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৮ অপরাহ্ণ

প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে কঠিন লক্ষ্য তাড়া করে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ফলে আজকের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিটি রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। ডু অর ডাই—অর্থাৎ যে দল আজ জিতবে, সেই দলই জিতবে টি-টুয়েন্টি সিরিজের শিরোপা। টেস্ট সিরিজের মতো টি-টুয়েন্টি সিরিজের ট্রফিটিও নিজেদের ঘরে রাখতে মরিয়া টাইগাররা।

দলীয় সিদ্ধান্তে শেষ ম্যাচের জন্য স্কোয়াডে যুক্ত হয়েছে শামীম হোসেন পাটোয়ারি। অধিনায়কের চাওয়ায় স্কোয়াডে ফেরা এই ব্যাটারের আজকের মূল একাদশেও থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

এই মাঠে সর্বোচ্চ স্কোর ২০৭, যা বাংলাদেশেরই সংগ্রহ আয়রল্যান্ডের বিপক্ষে। আর সর্বনিম্ন স্কোর মাত্র ৩৯—নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচে; যেখানে শ্রীলঙ্কা জিতেছিল ৯ উইকেটে। প্রথম দুই ম্যাচেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আয়রল্যান্ড।

উইনিং কম্বিনেশন ধরে রাখতে বাংলাদেশ সম্ভবত একটি পরিবর্তন করতে পারে—নুরুল হাসান সোহানের জায়গায় একাদশে আসতে পারেন শামীম পাটোয়ারি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ (আগামীকাল):

১. তানজীদ হাসান তামীম

২. পারভেজ হোসেন ইমন

৩. লিটন দাস (অধিনায়ক)

৪. সাইফ হাসান

৫. তৌহিদ হৃদয়

৬. শামীম হোসেন পাটোয়ারি

৭. তানজিম হাসান সাকিব

৮. মাহাদী হাসান

৯. নাসুম আহমেদ

১০. মুস্তাফিজুর রহমান

১১. মোহাম্মদ সাইফুদ্দিন

বাংলাদেশ আজ চাইবে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে ট্রফিটি নিজেদের করে নিতে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com