আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর বাজারে ১৬ই জুলাই বৃহস্পতিবার সকাল ১০ঘটিকার সময় ভবানীপুর মির্জাপুর গ্রামের শ্রী শ্রী জগন্নাথ দেবের ভক্তবৃন্দের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করেন সাহাগোলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব,মামুনুর রশিদ। রথযাত্রাটি শুরু হয় ভবানীপুর বাজারে স্বর্গীয় নারায়ন চন্দ্র সূত্রধর মহাশয়ের রথ বাড়ি থেকে। রথ যাত্রায় হিন্দু ধর্মের অসংখ্য নারী পুরুষ পুণ্যার্থী অংশগ্রহণ করেন। হিন্দু নারী পুরুষের জয় জগন্নাথ স্লোগানে এবং মেয়েদের উলু ধ্বনিতে মুখরিত ছিল সমস্ত এলাকা । দেখে যেন, মনে হচ্ছিল ধর্মীয় সৌহার্দ্য সম্প্রীতির অন্যরকম বাংলাদেশ।
এরপর বেলা ১ঘটিকার সময় জগন্নাথ দেবের ভোগ অন্তে ভক্ত বৃন্দের মধ্যে মহা প্রসাদ বিতরণ করা হয়।এখানে উল্লেখ্য যে উল্টো রথযাত্রা হবে ২৪ শে জুলাই ২০২৬ শুক্রবার।
রথযাত্রা আয়োজনের সভাপতির দায়িত্ব পালন করেন শ্রীযুক্ত বাবু সুবোধ চন্দ্র ঘোষ, উপস্থিত ছিলেন শ্রীযুক্ত বাবু অনুপ কুমার দত্ত (বাদল)।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা