অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে নাটোরের নলডাঙ্গায় তিন ব্যক্তিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) দুপুর ১২টা ৫০ মিনিটে নলডাঙ্গা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর (৫২) ধারায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মির্জাপুরদীঘা গ্রামের ধীরেন ঘোষের ছেলে শ্রী উদয় কুমার (৪০)-কে ২ হাজার টাকা, মৃত নিপেন ঘোষের ছেলে শ্রী উপেন ঘোষ (৫৪)-কে ১ হাজার টাকা এবং দুলাল চন্দ্র ঘোষের ছেলে শ্রী পলাশ কুমার (৩৭)-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে তিনজনের কাছ থেকে নগদ মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, অভিযানকালে খাবার প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা