1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে চ্যাম্পিয়ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে চ্যাম্পিয়ন

reporter খোন্দকার সাফিউল আলী
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগ ও সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৬-এ পুরুষ সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই প্রতিযোগিতার মহিলা সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং বিজিবি রানার্স আপ হয়েছে।

রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে গত ২৮ থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ রবিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশ-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সভাপতিত্ব করেন।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ এবং দেশের ১৯টি জেলা ক্রীড়া সংস্থাসহ ২২টি দলের প্রায় ৪৫০ জন পুরুষ ও মহিলা তায়কোয়ানডো খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার পুরুষ সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ উভয় দলই ৪টি স্বর্ণ ও ৪টি রৌপ্যসহ মোট ৮টি পদক অর্জন করে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ বিভাগে ৪টি তাম্র পদক নিয়ে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা রানার্স আপ হয়।

অন্যদিকে, মহিলা সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ৬টি পদক অর্জন করে চ্যাম্পিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশ ২টি স্বর্ণ ও ১টি তাম্রসহ মোট ৩টি পদক অর্জন করে এ বিভাগে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল ইসলাম রানা, ফেডারেশনের সদস্য ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জনাব শায়রুল কবির খানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

উল্লেখ্য, খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধির পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদস্যদের নিয়মিত ক্রীড়া প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়ে থাকে। তায়কোয়ানডোসহ বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে বিজিবি সদস্যদের ধারাবাহিক সাফল্য এ বাহিনীর ক্রীড়া কার্যক্রমের সক্ষমতা ও উৎকর্ষেরই প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com