1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে শাকিব খানের লিগ্যাল নোটিশ এসএমসি ওরস্যালাইনকে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক টঙ্গীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদ পূর্ণবহালের দাবিতে প্রতিবাদ সভা  ​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ সংসদ সদস্যের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিরলে কর্দমাক্ত সড়ক সংস্কার: দুর্ভোগ শেষে স্বস্তিতে এলাকাবাসী

৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে শাকিব খানের লিগ্যাল নোটিশ এসএমসি ওরস্যালাইনকে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৩, ১:৫৫ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

চুক্তির মেয়াদ শেষ হলেও বিজ্ঞাপন প্রচার বন্ধ না করায় খাবার ওরস্যালাইন উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান এসএমসিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সেখানে তিনি চার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

আজ বুধবার শাকিব খানের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার ওলরা আফরিন এসএমসি বরাবর নোটিশটি পাঠিয়েছেন।

২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করেন। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল প্রতিষ্ঠানটির।

তারই অংশ হিসেবে ২০২১ সালের জানুয়ারিতে এসএমসি ওরস্যালাইনের একটি বিজ্ঞাপনে কাজ করেন শাকিব খান।

চুক্তি অনুযায়ী বিজ্ঞাপনটি ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত চালানোর কথা ছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হলেও চলতি বছরে একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনে ‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতিতে শাকিব খানের বিজ্ঞাপনগুলো অবিচ্ছিন্নভাবে এবং ক্রমাগতভাবে প্রদর্শন করা হয়।

এ বিষয়ে অবশেষে এসএমসিকে লিগ্যাল নোটিশ পাঠালেন।

নোটিশে বলা হয়েছে, অননুমোদিত এ বিজ্ঞাপনগুলো প্রচারণায় নায়ক শাকিব খানের আর্থিক ক্ষতি, খ্যাতির ক্ষতি এবং অসুবিধার কথা বিবেচনা করে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

প্রতিষ্ঠানটিকে সাত দিনের সময় দিয়েছেন শাকিব খান। এর মধ্যে ক্ষতিপূরণ না দিলে ঢালিউড সুপারস্টার আইনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com