1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৩৮ বছর বয়সেও আকর্ষণীয় রয়েছেন কাব্য মাধবন! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব জুলাই শহীদ দিবস উপলক্ষে রাঙামাটিতে শোকসভা ও দোয়া মাহফিল ধোপাহাটা বাজারে অনুমোদনহীনভাবে সার মজুদ, ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা

৩৮ বছর বয়সেও আকর্ষণীয় রয়েছেন কাব্য মাধবন!

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৯ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

    অভিনয় জগতের তারকারা নিজেকে আকর্ষণীয় করার জন্য অনেক কিছুই করে থাকেন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ফিটনেস। যুগে যুগে পৃথিবীর সব দেশের অভিনেত্রীরাই প্রতিমুহূর্তে চেষ্টায় রয়েছেন নিজের রূপ ধরে রাখার। তাদের চেষ্টায় থাকে বছরের পর বছর ধরে দর্শকদের মনে নিজের জায়গাটা একই রাখার। ৩৮ বছর বয়সে এসেও সেই চেষ্টায় অনেকটাই সফল ভারতের কন্নর চলচ্চিত্রের অভিনেত্রী। তিনি কন্নর ও তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ কাব্য মাধবন।

    ১৯৯১ সাল থেকে শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। সেই থেকেই অভিনেত্রী হিসেবে তার পথচলা এখনও চলমান। পরবর্তীকালে ১৯৯৯ সালে তরুণ অভিনেত্রী হিসেবে বড়পর্দা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন কাব্য। তরুণ অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকেই একাধিক হিট ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে, ছবিগুলো তাকে দর্শকদের মাঝে তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছিল বহুগুণ।

    উল্লেখ্য, শোনা যায় ২০০৯ সালে অভিনেতা নিশ্চয়ই চন্দ্রের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ কাব্য। তবে তাদের এই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০১১ সালেই বিচ্ছেদ ঘটে তাদের। এরপর ২০১৬তে অন্যতম জনপ্রিয় দক্ষিণী অভিনেতা দিলীপের সাথে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে, নাম মহালক্ষ্মী। ২০১৮ সালের ১৯শে অক্টোবর জন্ম হয়েছে তার। খুব শীঘ্রই ৪ বছরে পা রাখবে মহালক্ষ্মী।

    তবে বলাই বাহুল্য, ৩৮ বছর বয়সেও নিজের রূপের জৌলুস এতটুকু কমেনি অভিনেত্রী কাব্য মাধবনের। তিনি খুব ভালোভাবেই জানেন কীভাবে নিজের ওপর নিজের ভক্তদের নজর টিকিয়ে রাখতে হয়। যেকোনো ইভেন্ট কিংবা অ্যাওয়ার্ড শোতে তার পোশাক ও রূপ রীতিমতো নজর কাড়ে সকলের, অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই রূপের ঝলক মিলবে। এই কন্নর অভিনেত্রী এই মুহূর্তে নিজের জন্যই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় রয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com