গত ১৫ জুন ২০২৬ ইং গোপন তথ্যের ভিত্তিতে বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথকভাবে দুইটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন (৭১৮ বোতল) বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয় বর্ডার গার্ড বাংলাদেশ ২৯ বিজিবি ফুলবাড়ি । উদ্ধরকৃত চোরাচালান মালামালের সিজার মূল্য-১,০৭,৭০০/- টাকা।
ফুলবাড়ি ব্যাটালিয়ন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত বলে জানিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ি ২৯ বিজিবি ।