1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের ৮ম বর্ষে পদার্পণে আলোচনা ও ইফতার মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, সংকটে তজুমদ্দিনের হাজারো জেলের জীবিকা পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে হুইপ বকুলের রান্না করা খাবার বিতরণ বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাবনা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা বন্ধ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ‎প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠল এনপিআইইউবির প্রজেক্ট ফেয়ার প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা

হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের ৮ম বর্ষে পদার্পণে আলোচনা ও ইফতার মাহফিল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৪, ১:৫৮ অপরাহ্ণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সবচেয়ে বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে আলফাডাঙ্গা’র ৭ম বর্ষপূর্তি ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের সেকেন্দার আলী মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা ও আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদারের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, চিকিৎসক, গণমাধ্যম কর্মী, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক ও সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যগণ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা সংগঠনটির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গত সাত বছর ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে; এটি কম কথা নয়। স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। এখানে যারা কাজ করে তারা স্বেচ্ছায় সময় ও অর্থ ব্যয় করে। নিঃস্বার্থ ভাবে জনগণকে সেবা দিয়ে যায়। এলাকার জনগণকে তারা ভালো রাখতে চায়। সত্যিকারের সেবক এরাই যারা নিজের শ্রম, ঘাম ও অর্থ দিয়ে উপজেলাকে নান্দনিক আলফাডাঙ্গা গড়তে চায়।’

পরে ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী।

২০১৭ সালের ২ এপ্রিল আলফাডাঙ্গা উপজেলার একঝাঁক উদ্যোমী তরুণ যুবক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে হৃদয়ে আলফাডাঙ্গা’র যাত্রা শুরু করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com