1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হিরো আলম নৌকা প্রতীকে এমপি নির্বাচন করতে চান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

হিরো আলম নৌকা প্রতীকে এমপি নির্বাচন করতে চান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বগুড়া থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় নির্বাচনে ভোট করতে চান।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ কথা বলেন হিরো আলম।

তিনি বলেন, এমপি হতে এবার আমি দল থেকে নির্বাচন করবো। কোন দল থেকে নির্বাচন করবো, সেটা আগে আমি বলিনি। আমার অনেক দিনের সংগ্রাম-লড়াই ছিল জনগণের জন্য। এবার আমি এমপি নির্বাচন করবো। প্রধানমন্ত্রী যদি মনে করেন হিরো আলমকে নৌকা দেবেন, তাহলে অবশ্যই আমি ভোট করবো।’

আপনি কোন আসন থেকে মনোনয়ন চান জানতে চাইলে হিরো আলম বলেন, ‘বগুড়া-৬ আসন থেকে ভোট করবো। আওয়ামী লীগ যদি বলে দল থেকে নির্বাচন করতে করবো। বিএনপিও যদি দল থেকে বলে ভোট করো আমি ভোট করবো। তবে, প্রধানমন্ত্রী যদি নৌকা দেন অবশ্যই আমি নৌকায় ভোট করতে চাই।

আপনি নৌকার মনোনয়ন চান প্রশ্নে হিরো আলম বলেন, ‘আমি চাইবো কেন? প্রধানমন্ত্রী যদি নৌকা দেন আমি অবশ্যই ভোট করবো।

এদিন সকালে হত্যার হুমকির অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। এসময় তিনি ডিবিপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সেখানে দুপুরের খাবার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com