1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হিরো আলমের ওপর হামলার অভিযোগে ৭ জন গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

হিরো আলমের ওপর হামলার অভিযোগে ৭ জন গ্রেফতার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৩, ৪:০৯ অপরাহ্ণ
হিরো আলমের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নিউজ ডেস্ক

ঢাকা-১৭ আসনে ভোট গ্রহণকালে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হয়। হিরো আলমের ওপর তৃতীয় কোনো পক্ষ হামলা করেছে কিনা, সে বিষয়ে তদন্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এ কথা বলেন।

তিনি বলেন, সারা দিন শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটে। ৩ থেকে ৪ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও নাম পেয়েছি। তাদের বিষয়ে তদন্ত চলছে। গলার মধ্যে ব্যাজ ধারণ করে যারা এই হামলা করেছেন, তাদের উদ্দেশ্য কী ছিল, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই হামলা কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে।

জড়িতরা যে রাজনৈতিক দলের হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে হারুন বলেন,‘আমরা তদন্ত করে দেখছি। এক দলের ব্যাজ ধারণ করা লোকজনের মধ্যে তৃতীয় কোনো পক্ষ ছিল কি না, তা জানার চেষ্টা করছি।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, পুলিশ হিরো আলমের অফিসে গেছে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই তিনি অফিস ছেড়ে চলে গেছেন। তবুও তাকে মামলা করতে বলা হয়েছে।

হারুন অর রশীদ বলেন, ‘সকাল ১০টার দিকে হিরো আলম বনানীর বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে ৫০ থেকে ৬০ জনকে নিয়ে পরিদর্শন করেন। তার সঙ্গে দিনের বেলায় যখন কথা হয়েছে, তখন তিনি বলেছেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে। পরের তিনটার দিকে অনেক লোক নিয়ে আবারও তিনি বিদ্যানিকেতন স্কুলের কেন্দ্রে যান। আমরা সিসিটিভি ফুটেছে দেখছি হিরো আলম কাউকে মারতে উদ্যত হচ্ছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তিনি কেন্দ্রের বাইরে এলে এই বিচ্ছিন্ন ঘটনা ঘটে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com