1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড

reporter ​ফারুক হোসেন ,হালুয়াঘাট, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ

​ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
​রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এই রায় প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) উপজেলার উত্তর বাজার, মধ্য বাজার এবং পূর্ব গোবরাকুড় এলাকায় পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদকসহ আনিসুর রহমান, আরিফুল ইসলাম আকাশ এবং নবী হোসেনকে আটক করা হয়। পরে তাদের ডোপ টেস্ট করানো হলে মাদকের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী, আদালত রায় প্রদান করেন। ​আনিসুর রহমান: ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড।​আরিফুল ইসলাম আকাশ: ৬ মাস কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড।
​নবী হোসেন: ৬ মাস কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড।​
মাদকবিরোধী অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”​
ঘটনার বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা মনোয়ার আল আমিন বলেন, “বিষয়টি নিয়ে আমাদের আলোচনা চলছে। দ্রুতই সংগঠনের পক্ষ থেকে আনিসুর রহমানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com