1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত শান্তি আসবে না: ইসরায়েলী প্রধানমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত শান্তি আসবে না: ইসরায়েলী প্রধানমন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, হামাসকে ধ্বংস করে ফিলিস্তিনি ভূখন্ড-কে নিরস্ত্রিকরণ না করা হলে এবং ফিলিস্তিনি সমাজকে কট্টর মৌলবাদী চিন্তা থেকে বেরিয়ে না আনলে গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যুদ্ধ জোরদার করার হুশিয়ারি উচ্চারণ করার পর তিনি এমন মন্তব্য করলেন। খবর এএফপি’র।

বড়দিনের প্রাক্কালে গাজার এক শরণার্থী শিবিরে হামলায় পরিবারের সকলের নিহত হওয়ার ‘বিভীষিকাময়’ বর্ণনা তুলে ধরে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিবেদন প্রকাশ করার পর এমন মন্তব্য করা হলো।

একের পর এক ইসরায়েলি হামলায় ফিলিস্তিনকে ধ্বংসস্তুপে পরিণত করেছে এবং ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরফলে যুদ্ধবিরতি পালনের বৈশ্বিক চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

এদিকে সোমবার রাতে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু হামাসকে সমূলে ধ্বংস করতে যুদ্ধ আরো জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নেতানিয়াহু বলেন, ‘হামাসকে অবশ্যই ধ্বংস করতে হবে। গাজাকে অবশ্যই নিরস্ত্রিকরণ করতে হবে এবং ফিলিস্তিনি সমাজকে অবশ্যই কট্টর মৌলবাদী চিন্তা থেকে মুক্ত করতে হবে। গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিবেশিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এই তিনটি পূর্বশর্ত।’

তিনি বলেন, নিরস্ত্রিকরণের জন্য এ অঞ্চল ‘পরিসীমায় একটি অস্থায়ী নিরাপত্তা জোন প্রতিষ্ঠার প্রয়োজন হবে।’

তিনি আরো বলেন, ‘অদূর ভবিষ্যতের জন্য ইসরায়েলকে গাজার উপর কঠোর নিরাপত্তার দায়িত্ব বজায় রাখতে হবে।’

এরআগে সোমবার নেতানিয়াহু গাজা উপত্যকা পরিদর্শন করে ফিরে আসার পর তার লিকুদ পার্টির এক বৈঠকে বলেন, গাজায় ‘আমরা থামছি না।’

লিকুদ পার্টির দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা সেখানে যুদ্ধ আরো জোরদার করতে যাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com