1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হামাসের হাতে অপহৃত ৬ থাই জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

হামাসের হাতে অপহৃত ৬ থাই জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

গাজা উপত্যকায় হামাসের হাতে অপহৃত ও কয়েক সপ্তাহ ধরে আটক ৬ থাই জিম্মি মুক্তি পাওয়ার সোমবার দেশে ফিরবে। কর্মকর্তারা এ কথা জানান।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধারা সীমান্তে হামলা চালালে ১,২০০ জন নিহত ও প্রায় ২৪০ জনকে অপহরণ করে। ওই হামলার সময় কয়েক হাজার থাই ইসরায়েলে কর্মরত ছিল। যাদের বেশীরভাগ কৃষি খাতে নিয়েজিত ছিল। নিহতদেন বেশির ভাগই বেসামরিক নাগরিক।

কমপক্ষে ৩২ জন থাই নাগরিককে হামাস অপহরণ করে। ব্যাংককের পররাষ্ট্র মন্ত্রণালয় ও থাই মুসলিম গোষ্ঠী তাদের মুক্তির মধ্যস্থতা করে। খবর এএফপি’র।

সোমবার স্থানীয় সময় আনুমানিক বেলা ২টায় ছয় সপ্তাহ বন্দী থাকার পর মুক্তি পাওয়া ৬ জিম্মি রাজধানীর সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
কর্তৃপক্ষ তাদের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। তাদের মুক্তির পর থেকে তাদেরকে সূস্থতার জন্য চিকিৎসা দেয়া হচ্ছে।

এটি নভেম্বরের শেষে একটি অস্থায়ী যুদ্ধবিরতি অনুসরন করে থাইল্যান্ড থেকে ১৭ জন নাগরিকের প্রত্যাবর্তন করা হয়। ১ ডিসেম্বরে যুদ্ধবিরতিটির মেয়াদ শেষ হওয়ার আগে অনেক লোককে মুক্তি দেওয়া হয়।

ব্যাঙ্ককের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরে ইসরায়েলে আন্ত:সীমান্ত অভিযানের সময় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে জিম্মিদের মধ্যে আরও নয়জন থাই রয়েছেন।

ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, ইসরায়েল ৭ অক্টোবরের হামাসের হামলার জবাবে গাজায় স্থল অভিযানের পাশাপাশি বিমান, কামান ও নৌ হামলার একটি বিশাল অভিযানের মাধ্যমে ১৫ হাজার ৫শ’র ও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

অভিযানের সময় থাইল্যান্ডের ৩০,০০০ নাগরিক ইসরায়েলে ছিল। তাদের বেশিরভাগই উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের দরিদ্র প্রদেশের অভিবাসী শ্রমিক।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুদ্ধে,ঊনত্রিশ জন থাই নিহত ও ১৯ জন আহত হয়েছে। সরকার ত দের ৮,৫০০ জনেরও বেশি লোককে সরিয়ে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com