1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‘স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩’ পেলো ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক টঙ্গীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদ পূর্ণবহালের দাবিতে প্রতিবাদ সভা  ​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ সংসদ সদস্যের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিরলে কর্দমাক্ত সড়ক সংস্কার: দুর্ভোগ শেষে স্বস্তিতে এলাকাবাসী

‘স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩’ পেলো ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৩, ১:৫৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

তথ্যপ্রযুক্তির এই যুগে সবকিছু এখন হাতের মুঠোয়। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে যেমন সবকিছু হয়েছে সহজ, তেমনি সাইবার হামলার পরিসরও ক্রমাগত বাড়ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ প্রতিনিয়ত এই সাইবার হামলার শিকার হচ্ছে।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য পূর্ণ হওয়ার পর থেকেই শুরু হয় স্মার্ট বাংলাদেশের যাত্রা।

জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার সংরক্ষণ এবং সকল আইন প্রয়োগকারী, গোয়েন্দা ও তদন্ত সংস্থাকে সার্বক্ষণিক সহায়তা প্রদান করে আসছে।

অন্যদিকে, এনটিএমসিতে সংরক্ষিত জাতীয় গুরুত্বপূর্ণ তথ্যসমূহ, সাইবার সন্ত্রাসীদের দ্বারা চুরি হওয়ারও আশংকা তৈরি হয়। এমতাবস্থায়, অভ্যন্তরীণ ও বহির্গত নেটওয়ার্কগুলোকে নিরাপদ এবং তথ্যভাণ্ডারসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এনটিএমসি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ এবং প্রযুক্তি ব্যবহার করে অত্যাধুনিক সিকিউরিটি অপারেশন সেন্টার (SOC) স্থাপন করেছে।

নিজেদের সাইবার নিরাপত্তার পাশাপশি দেশমাতৃকার সাইবার স্পেসের সুরক্ষা জোরদারকণের লক্ষ্যে এনটিএমসি ‘সবার আগে দেশ’ এই মূলমন্ত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই স্বীকৃতিস্বরূপ কারিগরি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সরকারি প্রতিষ্ঠান হিসেবে গত ১৮ অক্টোবর এনটিএমসিকে ‘স্মার্ট বাংলাদেশ পুরস্কার-২০২৩’ প্রদান করা হয়েছে।

গত বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com