1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
স্বাধীনতা দিবস উপলক্ষে আরজেএফ'র ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক কাজী শাহাবুদ্দিন সাবু এর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত জলঢাকায় জুলাই শহিদ দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার পেকুয়ায় থামছেই’না বাইক দূর্ঘটনা! অকালে ঝড়ে যুবকের প্রাণ লালমনিরহাটে সমবায় অফিসে এলাহী কাণ্ড, সরকারি কক্ষে পাতা বিছানা, হাজিরা খাতা নিয়ে লুকোচুরি ব্রহ্মপুত্রের ভাঙন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কেউ খোঁজ নেয়নি, শফিউল আলম বাদশা আমাদের পাশে দাঁড়িয়েছেন: পটিয়ার ২,৫০০ বন্যার্ত পরিবারের কণ্ঠে কৃতজ্ঞতার কথা ঘোড়াঘাটে মৃত্তিকা মোহন্ত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফটিকছড়িতে বন্যা কবলিত এলাকার এক হাজার পরিবারকে প্রত্যাশীর ত্রাণ সহায়তা প্রদান

স্বাধীনতা দিবস উপলক্ষে আরজেএফ’র ইফতার ও দোয়া মাহফিল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বিকেলে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম’র সভাপতিত্বে ও মহাসচিব সেকেন্দার আলম শেখ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রদূত লে: জেনারেল (অব.) এম হারুন-উর-রশীদ বীর প্রতীক। প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ খায়রুজ্জামানের কামাল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচএম ইব্রাহীম ভূঁইয়া, হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের দাতা সদস্য এসএম আবু তাহের মিয়াজী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য মহসীন আহমেদ স্বপন। স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচী বাস্তবায়ন কমিটি ও আরজেএফ অর্থ সচিব ফারুকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাধীনতা দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক নূর কামাল ও সদস্য সচিব তাজমিনউর রহমান তুহিন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com