1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের ব্যানারে নির্বাচনে অংশ নেবে বিএনপির ১২৫ জন নেতা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মনিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ওয়ানশুটার উদ্ধার, ইয়াবা’সহ যুবক আটক মাদকবিরোধী লড়াইয়ে যুব সমাজ সবচেয়ে বড় শক্তি  কাচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক আল আমিন বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় রহস্য কাটেনি এখনো , তদন্তের অপেক্ষায় নগরবাসী মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা

স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের ব্যানারে নির্বাচনে অংশ নেবে বিএনপির ১২৫ জন নেতা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৩, ১:৫৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

বিএনপির বিভিন্ন পর্যায়ের প্রায় ১২৫ জন নেতা স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের ব্যানারে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি দলগতভাবে নির্বাচনে অংশ নিলেও তারা স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের ব্যানারে ১২৫ জন বিএনপি নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

গতকাল বিকেলে রাজধানীর মালিবাগ এলাকার স্কাই সিটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট খন্দকার আহসান হাবিব এ কথা জানান।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের নেতা ও বিএনপির নির্বাহী কমিটির অপর সদস্য ব্যারিস্টার ফখরুল ইসলাম, টাঙ্গাইল সাদত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও সাবেক ছাত্রদল নেতা মনিরুল ইসলাম মিন্টু ও এডভোকেট স্বপন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে খন্দকার আহসান হাবিব আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করার লক্ষ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং মীর্জা ফখরুল ইসলামসহ সকল রাজবন্দির মুক্তি দাবি করেন। বর্তমান রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিতে অবরোধসহ অন্যান্য কর্মসূচি পরিহার করে নির্বাচনে অংশ নিতে সবার প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে না পারলে নির্বাচন কমিশনকে দায় নিতে হবে ।

লিখিত বক্তব্যে খন্দকার আহসান হাবিব আরো বলেন, সংসদীয় নির্বাচন গণতন্ত্র সুরক্ষার একটি উপাদান। দেশের সংবিধানের বাধ্যবাধকতায় ১১তম সংসদের মেয়াদ আগামী ২৯ জানুয়ারি সমাপ্ত হবে। সাংবিধানের বিধান অনুসারে ২৯ জানুয়ারী পূর্বেই ১২তম সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। তা না হলে সংবিধান ভঙ্গের অভিযোগ উত্থাপিত হবে। ক্ষমতার পরিবর্তন একমাত্র নির্বাচনের মাধ্যমেই সম্ভব, অন্য কোন উপায় নেই। নির্বাচন বর্জন একটি দলের অধিকার হতে পারে না। আন্দোলনের নামে নির্বাচন প্রতিহত করার কর্মসূচি সন্ত্রাসবাদকে উৎসাহিত করার শামিল। অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠান করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় তার ব্যবস্থা করতে হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে না পারলে নির্বাচন কমিশনকে দায় নিতে হবে ।

তিনি বলেন, জাতিসংঘ বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে বর্তমান সরকারকে অনুরোধ করেছে। তা বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে উন্নতর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থার জন্য তিনি দাবি জানান। তিনি বলেন, বর্তমানের আন্দোলনের নামে বিএনপির ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচির সাথে আমরা একমত নই। আমরা এই ধ্বংসাত্মক কর্মসূচির বিরোধিতা করছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com