1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
স্থানীয় জনপ্রতিনিধিদের মিলনমেলা বসেছে গণভবনে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু. বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব ৫০ টাকার জন্য ব্যবসায়িক পার্টনারকে গলায় ছুরি মেরে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দিনাজপুরের বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় রেফারেল পথনির্দেশনা ও এসওপি প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শহীদ সাগরের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস- এডভোকেট এটিএম মাহবুব উল আলম ফেরিওয়ালা, যে মানুষটা থামলে থেমে যায় একটি সংসার বিরামপুরে স্থানীয় সরকার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা রাঙ্গাবালীতে বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত ৩ বছরে মুলাদী-বাবুগঞ্জের উন্নয়ন দৃশ্যমান হবে বলে জানিয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদীন

স্থানীয় জনপ্রতিনিধিদের মিলনমেলা বসেছে গণভবনে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র-কাউন্সিলর, জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য থেকে শুরু করে সব পর্যায়ের স্থানীয় জনপ্রতিনিধিদের যেন মিলনমেলা বসেছে গণভবনে।

প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আট হাজারের মতো জনপ্রতিনিধি।

তবে সাময়িক বরখাস্ত এবং মামলার আসামি এমন জনপ্রতিনিধিদের ডাকা হয়নি অনুষ্ঠানে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে গণভবনে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এরআগে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে জনপ্রতিনিধিরা গণভবনের সামনে জড়ো হন। সকাল ৯টার দিকে তারা ভেতরে প্রবেশ করেন।

তৃণমূলে জনগণের প্রতিনিধিত্ব করা এসব জনপ্রতিনিধি সরকারপ্রধানের বাসভবনে আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত।

জানা গেছে, সরকারের তিন মেয়াদে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায় কী কী উন্নয়ন করেছেন তা শুনবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারের উন্নয়নবার্তা তৃণমূলে পৌঁছে দেবেন প্রধানমন্ত্রী।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তিনি এমনটাও মনে করছেন প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com