1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
স্ত্রীসহ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ঢাকা ত্যাগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

স্ত্রীসহ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ঢাকা ত্যাগ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৩, ৮:৫৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস একটি অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কায় গেছেন। এ সময় তিন স্ত্রীকেও সঙ্গে নিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন বলে কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর একটায় ছেড়ে যাওয়া একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন পিটার হাস। এর আগে গুঞ্জন উঠে তিনি ওয়াশিংটনে যাচ্ছেন। কিন্তু তিনি ওয়াশিংটন নয় কলম্বো যাচ্ছেন।

দূতাবাস সূত্রে জানা যায়, এটি পিটার হাসের পূর্ব নির্ধারিত সফর। তবে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন তার ঢাকা ত্যাগ আলোচনার জন্ম দিয়েছে।

গতকাল বুধবার (১৫ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি পৌঁছে দেন। সেখানে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের কথা উল্লেখ রয়েছে। এসময় চলমান রাজনৈতিক অস্থিরতার বিবেচনায় একটি শর্তহীন সংলাপের ওপর জোর দেন তিনি।

এর আগে সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর দেওয়া চিঠি জাতীয় পার্টির কাছে পৌঁছে দেন পিটার হাস।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com