1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সৌদির সহায়তায় ইসলামিক সেন্টার নির্মাণ দু’দেশের দৃঢ় বন্ধুত্বের প্রমাণ : ড. শিরীন শারমিন চৌধুরী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক টঙ্গীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদ পূর্ণবহালের দাবিতে প্রতিবাদ সভা  ​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ সংসদ সদস্যের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিরলে কর্দমাক্ত সড়ক সংস্কার: দুর্ভোগ শেষে স্বস্তিতে এলাকাবাসী মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা গাজীপুরে সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ

সৌদির সহায়তায় ইসলামিক সেন্টার নির্মাণ দু’দেশের দৃঢ় বন্ধুত্বের প্রমাণ : ড. শিরীন শারমিন চৌধুরী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সৌদি আরবের সহায়তায় বাংলাদেশে মডেল মসজিদ কাম ইসলামিক সেন্টার নির্মিত হচ্ছে, যা দুই দেশের দৃঢ় বন্ধুত্বের প্রমাণ। সৌদি আরব বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং অন্যতম উন্নয়ন সহযোগী।

আজ মঙ্গলবার স্পিকারের সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান সৌজন্য সাক্ষাত করেন। এ সময় স্পিকার এসব কথা বলেন।

সাক্ষাতকালে তাঁরা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপের সফর বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন, অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, সংসদীয় মৈত্রী গ্রুপের সফর বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও দুইদেশের সম্পর্ক আরো দৃঢ় হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সৌদি আরবের মজলিশে শুরা কাউন্সিলের স্পিকার ড. আব্দুল্লাহ আল শেখের সাম্প্রতিক বাংলাদেশ সফরকালীন অনেক দ্বিপাক্ষিক সম্পর্কের আরো উন্নয়ন, কৃষি, বাণিজ্য, প্রযুক্তি ইত্যাদি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে সৌদি আরবে অধিক জনশক্তি রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন স্পিকার।

রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বলেন, ভিশনারি নেতৃত্বের অধিকারী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও দেশের জনগণকে অত্যন্ত ভালোবাসেন। বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় সহযোগিতা করে থাকে। সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময় হলে দুইদেশের সংসদ সদস্যগণ সমৃদ্ধ হবেন। বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে সৌদি আরব-বাংলাদেশ পারস্পরিক সমন্বয় করে কাজ করতে পারে। দক্ষতার সাথে সংসদ পরিচালনা ও পুনরায় স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বাংলাদেশকে আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com