1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুষ্ঠু জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার: প্রধান নির্বাচন কমিশনার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

সুষ্ঠু জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার: প্রধান নির্বাচন কমিশনার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪:০৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) আশ্বস্তবোধ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, আমরা অত্যন্ত আশ্বস্তবোধ করছি। সরকারের তরফ থেকে ইদানীং বারবার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

অপরদিকে, আরপিও সংশোধন নিয়ে ইসির ক্ষমতা কমেছে একজন আলোচকের এমন বক্তব্যে সিইসি বলেন, আমাদের ক্ষমতা কমেনি; বরং বেড়েছে। আমরা অযোগ্য নই। নৈতিকভাবে আমাদের অবনতি হয়নি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে নির্বাচন ভবনে ৩ ঘণ্টা সময় ধরে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা ও পর্যালোচনায় এসব বক্তব্য উঠে আসে। আলোচনা সভায় অংশ নেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, সাবেক রাষ্ট্রদূত মো. হুমায়ূন কবীর, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ। ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিষ সৈকত, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান, খবর সংযোগ সম্পাদক শেখ নজরুল ইসলাম, নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক অজয় দাস গুপ্ত, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজোয়ানুল হক রাজা, গাজী টিভির হেড অব নিউজ ইকবাল করিম নিশান, আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকার প্রমুখ আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিবাচন কমিশনার ব্রি. জে. (অব.) আহসান হাবিব খান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা একটা কঠিন অবস্থায় আছি। এটা বিলেতের নির্বাচন হচ্ছে না, অস্ট্রেলিয়ার নির্বাচন করতে যাচ্ছেন না। সংকট আছে, আপনারা বলেছেন, আমরাও অনুধাবন করি। সেই অনেক সংকট নিরসন করতে হবে রাজনৈতিক নেতৃত্বকে।

তিনি বলেন, রাজনীতিবিদরা যদি অনুকূল পরিবেশ তৈরি করে না দেন তাহলে আমাদের পক্ষে নির্বাচন করাটা কষ্টসাধ্য হবে। আর যদি পরিবেশ অনুকূল করে দেন আমাদের জন্য কাজটা সহায়ক হবে। নির্বাচনটা ভালো হবে কী হবে না সেটা ‘পলিটিক্যাল উইল’ এর ওপর নির্ভর করছে উল্লেখ করে সিইসি বলেন, আন্তরিক পলিটিক্যাল উইল থাকতে হবে। এটা আমার থেকে আসবে না। পলিটিক্স থেকে আসতে হবে বা সরকার থেকে আসতে হবে।

সরকার ও দলকে সব সময় তালগোল পাকিয়ে ফেলা হয় বলে মন্তব্য করে সিইসি বলেন, বিভাজনটা বুঝতে হবে। সরকার ও দল ভিন্ন জিনিস। সরকারি দল বলতে কোনো শব্দ সংবিধানে নেই। যখনই একটা সরকার হয়ে যাবে, তখন সেসব দলের, সব জনগণের, পুরো দেশকে রিপ্রেজেন্ট করে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীও স্পষ্টভাবে কয়েকবার বলেছেন, সরকার আগামী নির্বাচনে নিশ্চয়তা দিচ্ছে। আমি বলব, আস্থা রাখতে চাই। সমঝোতার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, আমরা বারবার বলেছি, একটা সমঝোতার কথা, আপনারা চায়ের টেবিলে বসেন। কিন্তু পলিটিক্যাল কালচার এমন হয়েছে যে, কেউ কারো সঙ্গে বসতে চাচ্ছে না। ইসি এ সমস্যার সমাধান করে না। দেশজ পদ্ধতিতে (সমাধান) এটা হতে হবে।

তিনি বলেন, সমালোচনা করা হচ্ছে যে নির্বাচন কমিশনার নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে। বিভ্রান্ত করা হচ্ছে এই নির্বাচন কমিশনার আগে থেকেই মাথানত করে সরকারের সঙ্গে আপস করে ফেলেছে। এটা মোটেও সত্য নয়। মিডিয়াকে সঠিক বক্তব্য তুলে ধরারও আহ্বান জানান সিইসি।

সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, জামালপুরের ডিসির (জেলা প্রশাসক) মতো প্রশাসন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করা যাবে না।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের উদ্দেশ্য তিনি এমন মন্তব্য করে আরো বলেন, জামালপুরের ডিসি বলেছেন আওয়ামী লীগ সরকারকে আবার চাই। এই ডিসিকে দিয়েই আপনাদের নির্বাচন করাতে হবে। সেই প্রেক্ষাপটে আপনারা টাফ অবস্থানে থাকবেন। তিনি বলেন, যেই প্রেক্ষাপটের কথা বললাম, সেই প্রেক্ষাপটের এই প্রশাসন নিয়ে আপনারা নির্বাচন করতে পারবেন না। একটা বড় দল যদি নির্বাচনে না আসে, আরো ৩০০ দল যদি (আসে) তবু নির্বাচনকে গ্রহণযোগ্য করতে পারবেন না।

প্রতি ঘণ্টায় কত ভোট পড়েছে তার হিসাব রাখার পরামর্শ দেন তিনি। সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, ঢাকা-১৭ আসনে একজন প্রার্থীকে আমরা মারতে দেখলাম। এটা কীভাবে হলো। পলিটিক্যাল পার্টি সেন্টার পাহারা দেয়। কার ভোটার কে এরা জানে। এদের শনাক্ত করে পদক্ষেপ নিতে হবে। কারণ এদের কারণে ভোটার ভোটকেন্দ্রে যেতে পারে না।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, বিদেশি রাষ্ট্রগুলো আমাদের নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ করছে, তাদের আমরা ডেকে এনেছি। যদি আমরা ঠিক থাকতাম তাহলে এমনটা হতো না।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, আমরা মুখে শুধু বলি নির্বাচন কমিশন ক্ষমতাবান কিন্তু বাস্তবে কিছুই নাই। সব দায় কমিশনের ওপর দিয়েও লাভ নাই। একের পর এক এমন চলতে থাকলে মান মর্যাদা থাকবে না। নির্বাচন প্রক্রিয়ায় সেনাবাহিনীর সংশ্লেষ পরিবেশ তৈরিতে সহায়তা করবে।

সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান বলেছেন, বাস্তবতা আপনাদের অনুকূলে নেই। সরকার না চাইলে কমিশনের পক্ষে ভালো নির্বাচন সম্ভব না। এখনো গাইবান্ধা নির্বাচনে দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই।

প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেছেন, প্রধান চ্যালেঞ্জ সবাইকে নিয়ে নির্বাচন করা। সরকারকে এমন চাপ দেই যাতে, সব দল নির্বাচনে আসবে। গণতন্ত্র না থাকলে এমন নির্বাচন অর্থহীন।

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, নির্বাচন ব্যবস্থা বিশ্বাসহীনতা রয়েছে। রাষ্ট্রদূতদের লাই দিতে দিতে বিদেশিদের টেনে আনি। এর ফল কী তা আমরা জানি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com