1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিসিএল বয়কট করলেন রাজ রিপা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

সিসিএল বয়কট করলেন রাজ রিপা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৩, ৩:৩৭ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

দেশে প্রথমবারের মতো আয়োজিত তথাকথিত সেলিব্রেটি ক্রিকেট লীগে মারামারির ঘটনার পর অনেকেই এর নামকরণ করেছেন চুলাচুলি লীগ। মারামারির ঘটনার পর থেকে প্রতিবাদী ভূমিকায় রয়েছেন এই লীগের খেলোয়াড় চিত্রনায়িকা রাজ রিপা। ঘটনার পর পরই গণমাধ্যমের সামনে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগও এনেছেন তিনি। এবার তিনি প্রকাশ করেছেন হামলার ভিডিও। তার ইঙ্গিতটা সমালোচিত বিতর্কিত ও নিন্দিত ধিকৃত অভিনেতা শরিফুল রাজের দিকে। রাজরিপা নিজের ফেসবুকে গতকাল (মঙ্গলবার) একটি ভিডিও প্রকাশ করেন। এটা নিয়ে শোবিজ মিডিয়ায় তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা গেছে, রাজরিপা এই ক্রিকেট খেলা ব্যক্তিগতভাবে বয়কট করার ঘোষণা দিয়েছেন।

রাজরিপা’র ফেসবুক টাইম লাইনে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, আগ্রাসী ভঙ্গিতে ব্যাট হাতে তেড়ে যাচ্ছেন কালো ক্যাপ পরা এক ব্যক্তি। তাকে কয়েকজন মিলেও থামাতে পারছে না। বেশ কষ্ট করেই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। ভিডিওটির ক্যাপশনে রাজ রিপা লিখেছেন, জনগণের দেখা উচিত, মাথায় কালো ক্যাপ, হাতে ব্যাট নিয়ে মারতে আসা হিরোটি কে ? যাকে ৫-৬ জন মিলে ঠেকাতে পারছিল না। আমার নামের সাথেও কিছুটা মিল আছে।

এই উঠতি চিত্রনায়িকা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ব্যক্তি আমি রাজরিপা সিসিএল বয়কট করলাম। আর যাই হোক এই জীবনে সিসিএল এ আমি আর খেলছি না। যেখানে সিন্ডিকেট আছে সেখানে আমি নাই। ব্যক্তিগত ভাবে আমি নিজেই বয়কট করলাম।

প্রসঙ্গত, গেলো বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা চলাকালীন মাঠে চরম উত্তেজনা বিরাজ করে। মাঠের বাইরে থাকা দুইদলের সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই উত্তাপ। এরপর দুই পক্ষের শুরু হয় হাতাহাতি। রাত সাড়ে ১১টার দিকে গিয়ে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি। এতে আহত হন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। পরবর্তীতে দুই দলের মধ্যে সমঝোতা করে সিসিএল সাময়িক স্থগিত ঘোষণা করা হয়। কিন্তু মারামারির ঘটনার কোনো সন্তোষজনক সমাধান না করেই এই ক্রিকেট লীগের বাকি খেলা আয়োজন করার ঘোষণা দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন মিডিয়া সংশ্লিষ্ট মানুষজন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com