1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিরিয়ার ইরানের দু’টি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

সিরিয়ার ইরানের দু’টি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ

মার্কিন বাহিনীর ওপর হামলার কারনে যুক্তরাষ্ট্র সিরিয়ার ইরানের দু’টি স্থাপনায় হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে রোববার এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন সৈন্যদের বিরুদ্ধে অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র পূর্ব সিরিয়ায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলি দ্বারা ব্যবহৃত স্থ্াপনায় অব্যর্থ হামলা চালিয়েছে।

অস্টিন আরো বলেছেন, পর্যায়ক্রমে আলবু কামাল এবং মায়াদিন শহরের কাছে প্রশিক্ষণ কেন্দ্র ও অন্যান্য স্থাপনায় এ হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্র বলেছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন সৈন্যদের ওপর হামলা থেকে বিরত রাখতে এ আক্রমণ চালানো হয়। গত ১৭ অক্টোবর থেকে এ দুটি দেশে ৪৫রও বেশি মার্কিন সৈন্য নিহত এবং বেশ কিছু সংখ্যক আহত হয়েছে।

ইসরাইল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধের কারনে সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনীর ওপর এ হামলা আরো জোরদার হয়েছে।

ইসলামিক স্টেট গ্রুপের পুনরুত্থান রোধের চেষ্টায় ইরাকে প্রায় আড়াই হাজার এবং সিরিয়া নয়শ’ সৈন্য মোতায়েন রেখেছে আমেরিকা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com