1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অকার্যকর করা হলো এক্সকাভেটর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, সংকটে তজুমদ্দিনের হাজারো জেলের জীবিকা পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে হুইপ বকুলের রান্না করা খাবার বিতরণ বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাবনা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা বন্ধ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ‎প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠল এনপিআইইউবির প্রজেক্ট ফেয়ার প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা

‎সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অকার্যকর করা হলো এক্সকাভেটর

reporter ‎মো: বশির আহমেদ, সিংগাইর (মানিকগঞ্জ)
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন। । বুধবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে রাত ৩ টা পর্যন্ত  উপজেলার চারিগ্রাম ও চান্দহর  ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করে ১জনকে ১মাসের কারাদণ্ড,  একটি খননযন্ত্র(এস্কেভেটর) অকার্যকর ও  মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক্টর আটক করা হয়েছে।
‎উপজেলা  প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে খননযন্ত্র ব্যবহার করে মাটি কেটে ইটভাটা ও বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল একটি অসাধু চক্র। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছিল।
‎এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে চারিগ্রাম ও চান্দহর  এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে  ১মাসের কারাদন্ড  একটি এক্সকাভেটর অকার্যকর ও  মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি ট্রাক্টর আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
‎ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, বিধিনিষেধ উপেক্ষা করে দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি আরও জানান, অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে প্রশাসনের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com