1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সারাদেশে আজ থেকে বৃষ্টিপাত বাড়তে পারে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

সারাদেশে আজ থেকে বৃষ্টিপাত বাড়তে পারে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৩, ২:৫৪ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক

সারাদেশে আজ থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং তা ১৪ আগস্ট সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশের ১০৯টি পানি সমতল পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৫৪টিতে নদীর পানি সমতল বেড়েছে, ৫২টি স্টেশনে পানি সমতল হ্রাস পেয়েছে। তিনটি স্টেশনে পানি সমতল অপরিবর্তিত রয়েছে।

আজ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে, পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল বাড়ছে। আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে মাঝারী থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল সময় বিশেষে বাড়তে পারে।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার মুহুরী, ফেনী, হালদা, কর্ণফুলী, সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি সমতল কমছে। আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় তিস্তা নদী ডালিয়া পয়েন্টে বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com