সাভারে ২০ কেজি গাঁজা সহ ০১ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ণ
মোঃ রিপন আলী, স্টাফ রিপোর্টার: ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবার সরাসরি তত্ত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে,
এসআই (নিঃ) শুভ মন্ডল, এস আই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন এর একটি চৌকষ টিম ১৬/০৩/২৪ ইং তারিখ রাত ২২.৩০ ঘটিকায় সাভার থানাধীন আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকা হইতে আসামী ১। মোসাঃ নাসরিন সুলতানা (১৯), পিতা-মৃত সুলতান আলাউদ্দিন, মাতা-মোসাঃ আম্বিয়া বেগম, স্বামী-মোঃ সাব্বির আহমেদ, সাং-আমিনবাজার, বড়দেশী পশ্চিমপাাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা এর নিকট হইতে সর্বমোট ২০ কেজি গাঁজা সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন।
উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।