1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সাবেক প্রেমিকা সোমি আলি সালমানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

সাবেক প্রেমিকা সোমি আলি সালমানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৩, ১:৪১ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

বলিউড ভাইজান খ্যাত সালমান খানের সাবেক প্রেমিকা সোমি আলি। তিনি জন্মসূত্রে পাকিস্তানি। তবে আমেরিকান শোবিজে কাজ করেছেন।

কিন্তু সোমি আলি নব্বইয়ের দশকে মাত্র ১৫-১৬ বছর বয়সে বলিউডের নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন। এসেই সালমান খানের প্রেমে পড়ে কিশোর বয়সে বাড়ি ছেড়েছিলেন সোমি। তবে সেই প্রেমে বার বার হোচট খেয়েছে। আলোচনায় এসেছেন। এমনকি একাধিকবার সালমানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগও করেছেন সোমি।

সম্প্রতি আরও একবার যৌন হেনস্থার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সোমি জানান, তার শৈশবের তিক্ত অভিজ্ঞতার কারণে দীর্ঘদিন ধরে চূড়ান্ত অবসাদে ভুগেছেন তিনি।

সোমি জানান, মাত্র পাঁচ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সোমির কথায়, ‘একদিকে আমার মা, বাবার কাছে ক্রমাগত হেনস্থার শিকার হচ্ছিলেন। অন্যদিকে আমাদের বাড়ির রাঁধুনি আমার উপর যৌন নির্যাতন চালাতেন। আমার তখন মাত্র পাঁচ বছর বয়স ছিল। তারপর আবার আমার যখন নয় বছর বয়স, তখন আমাদের বাড়ির দারোয়ানের হাতে আমাকে যৌন হেনস্থার শিকার হয়ে হয়েছিল। আমি বছরের পর বছর ধরে ‘পিটিএসডি’তে ভুগেছি। আমার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। আমি লেখাপড়াতেও মন দিতে পারতাম না।

সোমি আরও জানান, তার বাবা সেই সময় নামজাদা পরিচালক ও প্রযোজক ছিলেন। বিনোদন জগতের একাধিক নায়িকার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল তার। সেই কারণে সোমির মা ও বাবার মধ্যে ঝগড়া লেগেই থাকত।

সোমি আলি মাত্র ১৫-১৬ বছর বয়সে বাড়ি ছেড়ে মুম্বাইয়ে আসেন সোমি। সালমানের সঙ্গে তখন থেকেই প্রেম তার। মাত্র কয়েক বছরের মধ্যেই সুনীল শেটি, সাইফ আলি খান, মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতাদের সঙ্গে একাধিক সিনেমাতে কাজও করেছিলেন সোমি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com