1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা এমপির বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে,রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ঘিওরের ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে মূল ভবন, জরুরি সংস্কারের দাবি ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন

সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৩৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

প্রতীক্ষিত সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। ২১ ফেব্রুয়ারি (বুধবার) গোয়ার সৈকতে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের অনুষ্ঠান। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বুধবার সকাল থেকেই গোয়ার সৈকতে ছিল তারকাদের হাট। শিখ রীতিতে সাত সকালে আনন্দকরজ হওয়ার পর দুপুরে সিন্ধি মতে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের এই তারকাজুটি।

বিয়ের প্রথম ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার দিয়ে রাকুলও জ্যাকি লিখেছেন, চিরকালের জন্য তুমি শুধু আমার। এখন দুজনেই ভাগনানি। তারকাদম্পতির খুনসুঁটির মুহূর্ত দেখে শুভেচ্ছা জানিয়েছেন বরুণ ধাওয়ান, সামান্থাসহ বলিপাড়ার একাধিক তারকা।

জানা যায়, পুরো ফিল্মি কায়দাতেই বিয়ে সেরেছেন বলিউডের এই তারকাজুটি। বিয়ের জন্য প্যাস্টেল শেডের পোশাকই বেছে নিয়েছিলেন রাকুল – জ্যাকি। অভিনেত্রীর পরনে ছিল গোলাপি লেহেঙ্গা। আর তার সঙ্গে বেইজ রঙের কুর্তা শেরওয়ানি বেছে নিয়েছিলেন জ্যাকি ভাগনানি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com