1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সরকার জনগণকে যত ভয় দেখাচ্ছে মানুষ ততই সাহসী হচ্ছে : এবি পার্টি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু. বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব ৫০ টাকার জন্য ব্যবসায়িক পার্টনারকে গলায় ছুরি মেরে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দিনাজপুরের বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় রেফারেল পথনির্দেশনা ও এসওপি প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শহীদ সাগরের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস- এডভোকেট এটিএম মাহবুব উল আলম ফেরিওয়ালা, যে মানুষটা থামলে থেমে যায় একটি সংসার বিরামপুরে স্থানীয় সরকার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা

সরকার জনগণকে যত ভয় দেখাচ্ছে মানুষ ততই সাহসী হচ্ছে : এবি পার্টি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৩, ৪:০৪ অপরাহ্ণ
সরকার পদত্যাগের ১ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের বাঁধা

নিউজ ডেস্ক

সরকার পদত্যাগের ১ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’। বিজয় নগরস্থ দলীয় কার্যালয় থেকে দুপুরে পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সেগুনবাগিচা, কাকরাইল ও নাইটেঙ্গল হয়ে মিছিলটি নয়া পল্টনের দিকে যেতে চাইলে পুলিশী ব্যারিকেডের মুখে পড়ে। পুলিশ মিছিলের গতিপথ আটকে দেয়। এসময় বিক্ষুব্ধ কর্মীরা শ্লোগান দিতে থাকলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হয়। পরে এবি পার্টির সিনিয়র নেতৃবৃন্দ কর্মীদের শান্ত করে মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে চলে যায়। ১ দফার দাবিতে মিছিলটি পরে পুরানা পল্টন ও পল্টন মোড় ঘুরে বিজয়-৭১ চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

দলের সিনিয়র সরকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় ও মহানগর দক্ষিণ আহ্বায়ক বিএম নাজমূল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

তাজুল ইসলাম বলেন, গত পনের বছরে জনগণ ভোট দিতে পারেনি। বিরোধী দলের উপর হামলা, মামলা করে এমনকি জানাজা নামাজেও হামলা চালিয়ে সরকার প্রমাণ করেছে তাদের অধীনে জনগণ নির্ভয়ে কোন ভোট দিতে পারবেনা। এখন এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে যেন জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি মানুষকে জানাজা পড়তে দেননা, কবর জিয়ারত করতে দেন না, ভোটতো দিতে দেনইনা, আপনার ভোট কেন্দ্রে কুকুর বসে থাকে তবুও আপনার লজ্জা হয়না। দেশের মানুষ স্বাধীন ভাবে বাঁচতে চায়, কথা বলতে চায়, ভোট দিতে চায়। আপনি অবিলম্বে পদত্যাগ করুন, দেশের মানুষকে স্বাধীনভাবে চলার সুযোগ করে দিন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, কোনো জনপ্রিয় রাজনৈতিক দল বা সরকার ক্ষমতা হারানোর ভয়ে এত ভীত হয়না। কিন্তু শেখ হাসিনার সরকার আজ ক্ষমতা হারানোর ভয়ে চরমভাবে আতংকিত। ভয় ভীতি ছড়িয়ে, হামলা মামলা করে, গুম খুনের মাধ্যমে তারা যে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল তা তারা পারেনি। তারা দেখেছে জনগণকে তারা যত ভয় দেখাচ্ছে মানুষ ততই সাহসী হচ্ছে। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে কিন্তু; এটার মাধ্যমে আওয়ামীলীগ নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে। নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা পরিবর্তনের যে সুযোগ তা তারা হারিয়েছে এখন তাদেরকে গণঅভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতা ছাড়তে হবে। অতীতে গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা ক্ষমতা হারিয়েছে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। আওয়ামীলীগ আইউব খান ও ইয়াহিয়া’র পথ অনুসরণ করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে’ উল্লেখ করে তিনি বলেন; অবস্থাদৃষ্টে মনে হচ্ছে শাসক হিসেবে শেখ হাসিনা আইউব-ইয়াহিয়া’র পাশে নিজের নাম লিখাতে চায়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কেন্দ্রীয় অফিস সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন (রানা), এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আলতাফ হোসেইন, গাজীপুর জেলা আহ্বায়ক এম আমজাদ খান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com