1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সমাবেশের জন্য নতুন আবেদন করতে হবে বিএনপিকে: ডিএমপি কমিশনার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

সমাবেশের জন্য নতুন আবেদন করতে হবে বিএনপিকে: ডিএমপি কমিশনার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৩, ১:২৫ অপরাহ্ণ
ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক (ফাইল ফটো)

নিউজ ডেস্ক

গোলাপবাগে সমাবেশ না করলে বিএনপিকে নতুন করে আবেদন করতে হবে, আর সেটির পরিবেশ-পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বুধবার (২৬ জুলাই) রাতে ডিএমপি কমিশনার বলেন,‘নয়াপল্টনে কোনো অনুমতি দেওয়া হবে না, ছুটির দিনও যদি তারা করতে চায়, সে জন্যও নতুন করে আবেদন করতে হবে।’

তিনি বলেন,‘বৃহস্পতিবার (২৭ জুলাই) গোলাপবাগে বিএনপি সমাবেশ না করলে পরবর্তী সময় দলটির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’

খন্দকার গোলাম ফারুক বলেন,‘আমরা এখন পর্যন্ত কোনো দলকেই সমাবেশ করার অনুমতি দিইনি। আমরা পরিবেশ পরিস্থিতি অবজার্ভ করছি। ঢাকায় অরাজকতা-বিশৃঙ্খলা এড়াতে ডিএমপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

ডিএমপি কমিশনার তিনি আরও বলেন,‘সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। এই উৎকণ্ঠার কারণ হচ্ছে বিএনপি। যারাই অনুমতি ছাড়া সমাবেশ করার চেষ্টা করবে, অরাজকতা, বিশৃঙ্খলা করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

এর আগে, গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সহযোগী সংগঠনের ব্যানারে’তারুণ্যের সমাবেশ’ করে বিএনপি। সেই সমাবেশ থেকে আগামীকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। তবে বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি। অনুমতি মেলে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার। কিন্তু গতরাতে বিএনপি মহাসচিব এক জরুরি সংবাদ সম্মেলনে মহাসমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com