1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না: সাদিয়া জাহান প্রভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, সংকটে তজুমদ্দিনের হাজারো জেলের জীবিকা পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে হুইপ বকুলের রান্না করা খাবার বিতরণ বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাবনা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা বন্ধ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ‎প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠল এনপিআইইউবির প্রজেক্ট ফেয়ার প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা

সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না: সাদিয়া জাহান প্রভা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২৬ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবনের নানা আলোচিত ঘটনায় এখন নিজেকে পর্দার আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব প্রভা। সেখানে নিয়মিতই ভক্তদের সঙ্গে নিজের ভাবনাচিন্তা ও দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো শেয়ার করেন অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন প্রভা। যেখানে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা যায় তাকে। ভিডিওটির নেপথ্য পুরুষ কণ্ঠের কথাগুলো বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের। যেখানে বলতে শোনা যায়, অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি। কিন্তু ভুল পার্টনারের কারণে অনেকে মারা গেছেন। জীবন খুবই ছোট। সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই।

ভিডিওটির ক্যাপশনে সাদিয়া জাহান প্রভা লিখেছেন- ‘সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না; কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে।’

নায়িকার এমন মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ভক্ত-অনুরাগীরা। সেই সঙ্গে ভিডিওতে প্রভার লুক দেখে প্রশংসাও করেছেন তারা। অনেকেই আবার তাকে পর্দায় নিয়মিত দেখতে চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com