1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাড. আহমেদ আযম খান এমপি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাড. আহমেদ আযম খান এমপি

reporter নাজমুস সালেহীন সজীব,টাংগাইল 
calendar প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি গত ১৩ জুন (শনিবার) সকালে উপস্থিত হন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, চিকিৎসকবৃন্দ ও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং খোঁজখবর নেন।

মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে দেশের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। তারই ধারাবাহিকতায় আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, অবকাঠামোগত উন্নয়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সেবা প্রার্থীদের শতভাগ চিকিৎসা নিশ্চিত করণে এবং স্বাস্থ্য কমপ্লেক্স সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরামর্শ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন , উপজেলা নিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম , সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহানা পারভীন, সখীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর আহবায়ক মোঃ এনামুল হক, সদস্য সচিব আনোয়ার কবির সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি সখীপুর উপজেলা চত্বরে কৃষ্ণচূড়া ও উপজেলা কমপ্লেক্সে নিমগাছের চারা রোপন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com