মুলাদী( বরিশাল) সংবাদদাতাঃ বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু বলেছেন পর পর ২ বার আপনারা আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। আমি চেস্টা করেছি সরকারী বরাদ্ব সমহারে বন্টনের মাধ্যমে সব ইউনিয়নের সমানভাবে উন্নয়ন করতে। তিনি আরও বলেন, বেশী সমস্যাগুলো সমাধান করে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে পরামর্শ করে সেই সমস্যা সমাধানের চেষ্টা করেছি।
আগামী ২১ মে মুলাদী উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে আমি পুনরায় আপনাদের দোয়া ও সমর্থন চাই। পুনরায় নির্বাচিত হলে আমি উন্নয়ন ধারাবাহিকতায় সকলের পরামর্শ নিয়ে কাজ করে যাব ইনশাল্লাহ।
গত ৫ এপ্রিল ২০২৪ রোজ শুক্রবার মুলাদী পৌরসভা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হাওলাদারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মুলাদী উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।