1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে স্পিকারের শোক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে স্পিকারের শোক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৩, ১:৪৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি একাদশ জাতীয় সংসদের ২৭৬ লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার রাতে পাঠানো এক শোক বিবৃতিতে স্পিকার তার রুহের মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শাহজাহান কামাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

লক্ষ্মীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামালের (৭৪) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড লাহারকান্দি এলাকার বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

শাহজাহান কামাল লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকার ফরিদ আহমেদ ও মাছুমা খাতুন দম্পতির বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দলীয় সূত্রে জানা যায়, শাহজাহান কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৬৬ সালের ৬ দফা ও ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭২ সালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৫ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০০৯ সালে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন সফল ব্যবসায়ী ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতিও ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com