1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শ্রেষ্ঠ নায়িকা হিসেবে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলো আলিয়া ভাট - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

শ্রেষ্ঠ নায়িকা হিসেবে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলো আলিয়া ভাট

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৩, ৪:১৬ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

ভারতের দিল্লিতে বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হচ্ছে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবার শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পাচ্ছেন আলিয়া ভাট। আজ এ অনুষ্ঠানে নজরকাড়া সাজে সেজেছিলেন তিনি। তবে অনুষ্ঠান শুরুর আগেই রেড কার্পেট থেকেই ভাইরাল হয়ে যায় তার ছবি।

সবার দৃষ্টিতে আসে আলিয়ার পরনের শাড়ি। জীবনের এই বিশেষ দিনের জন্য অভিনেত্রী বেছে নিয়েছেন অপর এক বিশেষ দিনের পোশাক। তাই এ ছবি ভাইরাল হয়েছে।

নিজের অভিনয় দক্ষতা দিয়ে অনুরাগী ও দর্শকের মন জয় করেছিলেন আগেই। এবার নিজের নাম তুললেন জাতীয় পুরস্কার বিজয়ীদের তালিকায়। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ নায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন আলিয়া।

নিঃসন্দেহে এ দিনটি যে কোনো শিল্পীর জীবনে খুবই তাৎপর্যপূর্ণ। পাশাপাশি এ দিনটিকে আরও বিশেষ করে তুলতে আলিয়া ভাট বেছে নিয়েছিলেন তার বিয়ের শাড়ি। আজ (১৭ অক্টোবর) সকালেই স্বামী রণবীর কাপুরের হাত ধরে তিনি মুম্বই থেকে পাড়ি দেন দিল্লির উদ্দেশে। এরপর তাকে দেখা যায় অনুষ্ঠানের রেড কার্পেটে।

তারকা ডিজাইনার সব্যসাচী তৈরি করেছিলেন আলিয়ার আইভরি রঙের শাড়ি। সেই শাড়িই আজ আবারও পরেন আলিয়া ভাট। বিয়ের শাড়ি পরেই জাতীয় পুরস্কারের মঞ্চে ওঠেন আলিয়া। পুরস্কার নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে। আলিয়া ২০২২ সালে বিয়ে করেন। এরপর ২০২৩ সালের এ বিশেষ দিনে আবারও পরেছেন একই শাড়ি।

সাধারণত তারকাদের বিভিন্ন অনুষ্ঠানে নতুন নতুন পোশাক পরতে দেখা যায়। তবে আলিয়া এর আগে একাধিক সাক্ষাৎকারে একই পোশাক পুনরায় ব্যবহার করা ও টেকসই ফ্যাশনের কথা বলেছেন। সেই ফ্যাশনই তিনি ব্যবহার করলেন নিজের জন্যও। ফলে নিজের বিয়ের শাড়ি তিনি সচেতনভাবেই আজ পরেছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com