1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
শ্রীবরদীতে গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শ্রীবরদীতে গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

reporter মো. রিয়াজ, শেরপুর
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে গাঁজাসহ মোহাম্মদ আলী ডালিম (৩৮) ও শ্রী রঞ্জু হরিজন (৪২) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটে শ্রীবরদী পৌরসভাধীন চাউলহাটি এলাকার জাহিদ ফ্যাশন দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শ্রীবরদী থানার এসআই (নিঃ) মো. ছাইফুল ইসলাম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার মোহাম্মদ আলী ডালিম শ্রীবরদী উপজেলার নয়ানী গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। অপর গ্রেপ্তার শ্রী রঞ্জু হরিজন সাতানী মধ্যবাজার এলাকার শ্রী যমুনা হরিজনের ছেলে।

এ ঘটনায় শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com