1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শ্রীপুরের কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

শ্রীপুরের কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ মার্চ, ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ

নিউজ ডেস্কঃ গাজীপুর জেলার শ্রীপুরের কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা ১০ মার্চ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
স্কুল এন্ড কলেজের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বিএ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আব্দুস সালাম মোল্লা, তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল ছাত্তার আবুল, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম রবিন, ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক ডাঃ মোঃ মিজানুর রহমান, তেলিহাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মোরাদ, তেলিহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ রিপন মিয়া প্রমুখ।

সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে স্মার্ট শিক্ষা অপরিহার্য। শিক্ষার্থীদেরকে স্মার্ট ও বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। শিক্ষার পাশাপাশি মান সম্পন্ন খেলাধুলা ও সাংস্কৃতিকক চর্চা বাড়াতে হবে। তিনি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠ থাকা প্রয়োজন বলে মন্তব্য করে বলেন, যুবকদেরকে খেলাধুলার জন্য প্রয়োজনীয় মাঠের ব্যবস্থা করতে হবে। প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল জলিল বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে সরকার নতুন শিক্ষাক্রম প্রণয়ন করেছে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে তথ্য প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দিতে হবে।
আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com