1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
শাহজাদপুরে আদালত-পরিষদ সংঘাত: নিষেধাজ্ঞার তারিখ নিয়ে প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শাহজাদপুরে আদালত-পরিষদ সংঘাত: নিষেধাজ্ঞার তারিখ নিয়ে প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা

reporter নিজেস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় প্রায় ১৫ বিঘা সরকারি জমি নিয়ে চৌকি আদালত ও উপজেলা পরিষদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে মাথাচাড়া দিয়েছে। এ নিয়ে আদালতের সেরেস্তাদার বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা করেছেন।

জানা যায়, ২০১৩ সালে শাহজাদপুর চৌকি আদালতের সেরেস্তাদার জেলা প্রশাসক, ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি ওই মামলার আরজি সংশোধন করে পরিষদের প্রায় ৭ একর জায়গা দাবি করে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে পুরোনো বিরোধ আবার সামনে আসে। উপজেলা পরিষদের বিশেষ সভা ও জেলা উন্নয়ন সমন্বয় সভায় পরিষদের ক্লিয়ারেন্স ছাড়া প্রাচীর নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ২১ জুন গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে কাজ বন্ধের চিঠি দেয় উপজেলা প্রশাসন।

অভিযোগে বলা হয়, ওই চিঠিকেই নিষেধাজ্ঞা ভঙ্গের ঘটনা দেখিয়ে ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা করা হয়। কিন্তু নথি অনুযায়ী নিষেধাজ্ঞার আবেদন ও আদেশ ২৪ মে একই দিনে কোনো শুনানি ছাড়াই করা হয়। উপজেলা প্রশাসনের কাছে নোটিশ, আরজি ও আদেশ পৌঁছায় ৩০ জুন।

প্রশাসনের দাবি, এর আগে নিষেধাজ্ঞার বিষয়ে তারা অবগত ছিল না। গণপূর্ত ও থানার চিঠি বিশ্লেষণেও দেখা যায় নোটিশের পরে ইস্যু করা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে ২১ জুনের সরকারি চিঠিকে কীভাবে নিষেধাজ্ঞা ভঙ্গ হিসেবে গণ্য করা হলো।এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞার আদেশের তারিখ ও জারির প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এর মধ্যে ভায়োলেশন মামলার শুনানি দ্রুত এগিয়ে নেওয়া এবং ২৬ জুলাইয়ের আদেশের অনুলিপি ইউএনও কার্যালয়ে পৌঁছানোর আগেই তা গণমাধ্যমে প্রকাশ পাওয়ার ঘটনাও আলোচনায় এসেছে।

ভায়োলেশন মামলায় ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে জেলা জজ আদালতে সিভিল রিভিশন দায়ের করে ১৩ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে।সর্বশেষ জেলা ও দায়রা জজের আদেশে ২৯ জুলাই মূল মামলা ও ভায়োলেশন মামলা সিরাজগঞ্জ সদর আদালতে স্থানান্তর করা হয়েছে। ৬ আগস্ট মিস ভায়োলেশন মামলায় ইউএনওর সকল আবেদন নামঞ্জুর করে চার্জ গঠন করা হয় এবং ১৩ আগস্ট এক তরফা সাক্ষ্য ও আদেশের জন্য রাখা হয়েছিল।

বর্তমানে শাহজাদপুরে আদালত ও উপজেলা পরিষদের মধ্যে এ জমি বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com