হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব নোয়াগাও গ্রামে অভিযান চালিয়ে মো: ব্যারিস্টার মিয়াকে আটক করেছে পুলিশ।
গত বুধবার ভোর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যারিষ্টার মিয়া মৃত কিম্মত আলীর পুত্র। এএসআই তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতের বেলা তার বসতঘর থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।