1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শাকিব খানই প্রথম বাংলাদেশী নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান ছবিতে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

শাকিব খানই প্রথম বাংলাদেশী নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান ছবিতে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৩, ১:১৬ অপরাহ্ণ
দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান

বিনোদন প্রতিবেদক

দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান প্রথম বাংলাদেশী নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ ছবিতে তাকে দেখা যাবে। ৮ অক্টোবর (রোববার) রাতে এই ছবিতে অভিনয়ের জন্যে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এই তারকার গুলশানের অফিসে চুক্তির পর চূড়ান্ত চিত্রনাট্য হস্তান্তর করা হয়।

‘দরদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এই জুটি ছাড়া আরও অভিনয় করবেন বলিউডি অভিনেতা রাহুল দেব, কলকাতার পায়েল সরকার, রাজেশ শর্মা, দেব চন্দ্রিমা এবং বাংলাদেশের লুৎফর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, মিশা সওদাগর প্রমুখ। পরিচালক অনন্য মামুন ছবিটি নিয়ে বলেন, আগামী ২০ অক্টোবর থেকে ভারতের বানারসে ছবিটির শুটিংয়ে থাকবেন শাকিব খান। ছবির গল্প, গান থেকে শুরু করে সবকিছু যদি ভালো হলে যে কোনো সময়ে ছবি মুক্তি দেওয়া যায়।

অনন্য মামুন আরও বলেন, যেহেতু এটি প্যান ইন্ডিয়ান ছবি তাই বলিউড, তামিল, তেলেগুতে একযোগে মুক্তি দেওয়া হবে। তিনি আরও বলেন, মুম্বাইয়ের প্রযোজক এবং পরিবেশকরা শাকিব খান সম্পর্কে জানেন। তাকে যে লুকে দেখা যাবে, বর্তমানে সেই লুক সেটের জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন তিনি।

জানা গেছে, ‘দরদ’ ছবির সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com