1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শাকিবের 'প্রিয়তমা' হয়ে শুরুতেই সফল নবাগত অভিনেত্রী ইধিকা পাল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ (ভিপি) উখিয়ায় বন্যায় বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে নুরুল ইসলামের ১৮ সদস্যের পরিবার

শাকিবের ‘প্রিয়তমা’ হয়ে শুরুতেই সফল নবাগত অভিনেত্রী ইধিকা পাল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৩, ২:০৮ অপরাহ্ণ
অভিনেত্রী ইধিকা পাল

বিনোদন প্রতিবেদক

এবারের ঈদে ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত প্রিয়তমা ছবিটি। এতে কিং খানের প্রিয়তমা হয়েছেন কলকাতার নবাগত অভিনেত্রী ইধিকা পাল। এটি এই নায়িকার প্রথম বাংলাদেশি ছবি। এর আগে ইধিকাকে বাংলা সিরিয়ালে দেখেছেন কলকাতা ও বাংলাদেশের দর্শক। এই প্রথম বড় পর্দায় পা রাখলেন সুন্দরী গ্ল্যামারগার্ল ইধিকা। অতঃপর তার বাংলার সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করা। আর এখন সারাদেশ ভাসছে প্রিয়তমা’র বিরাট সাফল্যে।

ঢালিউডে ঈদে ‘প্রিয়তমা’ ছবিটিকে ঘিরে দর্শকদের উৎসাহ চোখে পড়ছে। এটা নিয়ে সংবাদমাধ্যমে নিজের উত্তেজনা ভাগ করে নিলেন অভিনেত্রী ইধিকা। তিনি বলেন, আমার প্রথম ছবি, তাও আবার ঈদে মুক্তি পেয়েছে। খুব আনন্দ হচ্ছে। দর্শকের প্রতিক্রিয়াও ভাল। শুনলাম বিভিন্ন সিনেমা হলে আমাদের শোয়ের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে।

ইধিকা’র নায়ক শাকিবকে নিয়ে দুই বাংলাতেই চর্চার শেষ নেই। ব্যক্তিগত সম্পর্কের কারণে বার বার বিতর্কে জড়িয়েছেন এই নায়ক। নিজের নায়ককে নিয়ে এমন আলোচনা কোনও প্রভাব ফেলেছিল কি ইধিকার মনে ? হাসতে হাসতে অভিনেত্রী বলেন, আমি শুধু কাজেই মন দিয়েছিলাম। বাকি কোথায় কে কী চর্চা করছে তা নিয়ে একদমই ভাবিনি। শাকিব খুবই পেশাদার একজন অভিনেতা। আমার ওর সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভাল।

শোনা যাচ্ছে, বছরের গোড়াতেই সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে টলিপাড়ার একটি ছবিতে কাজ করেছেন ইধিকা। যদিও এই ছবির কিছুই ঘোষণা হয়নি। এই প্রসঙ্গে ইধিকাকে প্রশ্ন করা হলেও তিনি তাই এড়িয়ে গেছেন। ছবি মুক্তির পর থেকেই ওপার বাংলা থেকে ইধিকার কাছে নতুন কাজের প্রস্তাব আসছে। কলকাতাতেও বেশ কিছু ছবির কথা এগিয়েছে। তবে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত অভিনেত্রী অবশ্য এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ। আপাতত প্রিয়তমা নিয়ে দর্শকের প্রতিক্রিয়া জানতেই তিনি বেশি উৎসাহী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com