1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নির্যাতন করা হয়নি, তিনি আদালতে মিথ্যা বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, সংকটে তজুমদ্দিনের হাজারো জেলের জীবিকা পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে হুইপ বকুলের রান্না করা খাবার বিতরণ বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাবনা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা বন্ধ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ‎প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠল এনপিআইইউবির প্রজেক্ট ফেয়ার প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নির্যাতন করা হয়নি, তিনি আদালতে মিথ্যা বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল বলেছেন, দুটি মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নির্যাতন করা হয়নি বরং তিনি আদালতে মিথ্যা বলেছেন।

তিনি আরো বলেন, “এ্যানি জামিন নেননি। তাই, তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। তাকে নির্যাতন করা হয়নি। কিন্তু তিনি আদালতে মিথ্যা অভিযোগ করেছেন। (গ্রেফতারের সময়) তার বাড়ির কোনো দরজা ভাঙা হয়নি। আদালতের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি মিথ্যা বলেছেন।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত শারদীয় উৎসব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

ওয়ারেন্টভুক্ত আসামিদের জামিন নিতে আদালতে যেতে হয় উল্লেখ করে তিনি বলেন, “কিন্তু এ্যানি জামিন নেননি। তিনি আদালতে যা বলেছেন তা মিথ্যা। কারণ তিনি নির্যাতনের কোনো প্রমাণ দেখাতে পারেননি। পুলিশ নির্যাতন করেনি তাকে। সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমরা প্রমাণ পাইনি। এ্যানি এখনও সাদা পোশাকে আছেন, যেটি তিনি পরেছিলেন।”

এ্যানির দরজা ভাঙার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী সব সময় কাজ করে। তিনি আরো বলেন, “আমরা সবসময় বলি যে, যারা কোন মামলার আসামি তারা আদালতে গিয়ে জামিন নেয়। কিন্তু এ্যানি জামিন না নেওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায়। এটা পুলিশের দায়িত্ব।”

কামাল আরও বলেন, পুলিশ এ্যানির স্বজনদের দরজা খুলতে অনুরোধ করলেও তারা পুলিশের ডাকে কোনো সাড়া না দিলে পরে পুলিশ দরজায় টোকা দেয়।
গত ১০ অক্টোবর পুলিশ এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পরে নাশকতার মামলায় আদালতে হাজির করে। মামলার শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com