1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শরিফুল রাজের চূড়ান্ত সিদ্ধান্ত পরীমণির সঙ্গে সংসার করবে না - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

শরিফুল রাজের চূড়ান্ত সিদ্ধান্ত পরীমণির সঙ্গে সংসার করবে না

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ জুন, ২০২৩, ৮:০৮ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক 

বাংলা চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি ও শরিফুল রাজ চলতি মাসের জানুয়ারি থেকে এক ছাদের নিচে বসবাস করলেও শারীরিক ও মানসিক ভাবে দূরত্ব। ভালোবেসে বিয়ে করলেও তাদের সুখের সংসারে নেমে আসে অশান্তি। ফেসবুক স্ট্যাটাসে স্বামী রাজকে নিজের জীবন থেকে ছুটি দিয়েছেন জানিয়ে বছরের প্রথম দিনই জানান পরী।

গত ৫ মাসেরও বেশি সময় ধরে তাদের সংসার জীবন ভালো যাচ্ছে না। বর্তমানে আলাদা থাকছেন রাজ-পরী। শুধু আলাদই নয়, স্বামী শরিফুল রাজের সঙ্গে আর থাকতে চান না পরীমণি। ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চেয়েছেন তিনি। রাজও পরীর সঙ্গে সংসার না করার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।

রাজ বলেন, আমরা সংসার করছি না এটা চূড়ান্ত। এরপর আর কিছু বলার নেই।

সম্প্রতি অভিনেতা শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে বেশ কয়েকটি ‘আপত্তিকর’ ভিডিও ফাঁস হয়। এর জেরেই প্রকাশ্যে আসে তারকা দম্পতি রাজ ও পরীর ব্যক্তিজীবনের নানা অশান্তির কথা। সেখান থেকে জানা যায়, চলতি বছর জানুয়ারিতেই দুজনের মতের অমিল ছিল চরমে। অবশেষে তা চূড়ান্ত রূপ নেয় বিচ্ছেদে।

এর আগে লাইভে পরীমণি বলেন, একটা ফেইক মানুষের সঙ্গে থাকতে পারব না। যে কিনা মানুষকে রেসপেক্ট দেওয়া তো ভেতর থেকে আসে, সেটা তো আপনি দেখাতে পারবেন না। কালকে আপনাদের সঙ্গে যে কনভারসেশন (রাজের) হলো সেটা দেখলেই মানুষ বুঝতে পারবে কতটা ফেইক, কতটা রিয়েল। আমার কিছু বলার নেই। আমি সমস্ত কিছু পাবলিককে দিয়ে দিলাম।

আর রাজের সঙ্গে বসতে (সমঝোতায়) চান কি না, এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, আমি আর বসতে চাই না। হলে অনেক আগেই হতো। আমি চাই ২৪ ঘণ্টার মধ্যে রাজ আমাকে ডিভোর্সটা দিয়ে দিক। সত্যি আমি চাই না, আমি রাজের স্ত্রী হয়ে আর আমি রাজ্যের মা আমার কাছে অনেক কমফোর্টএবল এবং অনেক আরাম, শান্তির ও সম্মানের। যেটার ভেতর কোনো ফেইকনেস নাই, কোনো মিথ্যা নাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com