1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ওয়েলনেস নিউট্রেশন লিমিটেড এর নতুন শাখা উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ওয়েলনেস নিউট্রেশন লিমিটেড এর নতুন শাখা উদ্বোধন

reporter মোঃ জাহিদুর রহিম ( চন্দ্রগঞ্জ), লক্ষ্মীপুর
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ

” বড় কিছু করতে চাও, ওয়েলনেসে যোগ দাও, ” ডায়বেটিস হওয়ার ক্ষেএে মিষ্টির কোন অবদান নেই ”
এই স্লোগান নিয়ে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাজারে উদ্বোধন হলো পুষ্টিবিদ মো: সোলায়মান হোসেন প্রতিষ্ঠিত ভেষজ ঔষধ সরবরাহ প্রতিষ্ঠান ওয়েলনেস নিউট্রিশেন লিমিটেড।

চন্দ্রগঞ্জ বাজারের রাজমুকুট কমিউনিটি সেন্টারে বুধবার সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা। আলোচনা সভায় স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী ও কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিষ্ঠানের পরিচালক মো: সোলেমান হোসেন বলেন, অধিকাংশ মানুষ মনে করে ডায়াবেটিস ভালো হয় না, কিন্তু আমাদের এই ওয়েলনেস ডায়াফেরা সেবনে ডায়বেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি ভালো হয়ে যাবে। স্বাস্থ্য সচেতনতার জন্য খাবারের পুষ্টিগুন ঠিক রাখা ও একই খাবার বার বার না খাওয়ার পরামর্শ দেন তিনি। ২০২০ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান দেশে- বিদেশে অনেক সুনামের সাথে কাজ করছেন বলে তিনি বক্তৃতায় বলেন। তিনি আরও আমাদের বেশ কিছু ঔষধ আছে যেগুলো সেবনে ডায়বেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি আরও বিভিন্ন রোগের উপকার হবে।
কোম্পানির শাখা অফিস গুলোতে নিয়মিত ডাক্তার বসবে জনসাধারণকে ডাক্তারের পরামর্শে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নেওয়ার আহবান জানান তিনি। পাশাপাশি নতুন শাখা ব্যবস্থাপক মো: জুয়েল কে সবার সাথে পরিচয় করিয়ে দেন তিনি।

চন্দ্রগঞ্জ শাখার উপদেষ্টা এম,এ হান্নান ভূঁইয়া ‘র সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো: আবদুল ছালামের সঞ্চালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও আরজিনা পারভীন রিতা, স্হানীয় রাজনীতিবিদ ও সমাজ সেবক মো: মনির হোসেন, জেনারেল ম্যানেজার মো: মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার মো: রতন প্রমুখ।

আলোচনা সভা শেষে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে কোম্পানির নতুন শাখা অফিস কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি সহ আগত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com