রাজশাহী জেলা বিএনপির নতুন কমিটি গঠনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে জেলা বিএনপির সভাপতি পদে আনোয়ার হোসেন উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক পদে রায়হানুল হক রায়হানকে দেখতে চান বলে দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
তাদের মতে, দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলীর কারণে এই দুই নেতার প্রতি তৃণমূলের আস্থা তৈরি হয়েছে। তারা বিশ্বাস করেন, আনোয়ার হোসেন উজ্জ্বল ও রায়হানুল হক রায়হানের নেতৃত্বে রাজশাহী জেলা বিএনপি আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।
নেতাকর্মীরা জানান, পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিবেদিত থাকার কারণে সভাপতি পদে আনোয়ার হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক পদে রায়হানুল হক রায়হান যোগ্য নেতৃত্ব হিসেবে বিবেচিত হচ্ছেন।
তারা দ্রুত একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী জেলা কমিটি গঠনের মাধ্যমে এই দুই নেতাকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।