1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজনীতির নামে যদি কোন অপশক্তি মাথাচাড়া দিতে চায় তাদেরকে প্রতিরোধ করতে হবে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

রাজনীতির নামে যদি কোন অপশক্তি মাথাচাড়া দিতে চায় তাদেরকে প্রতিরোধ করতে হবে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৩, ৪:৫০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। তাই তাদেরকে মাদক, সন্ত্রাস জঙ্গীবাদ থেকে দূরে রাখতে হবে। যারা এ দেশকে পাকিস্তান বানাতে চায় তাদেরকে প্রতিহত করতে নতুন প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে। রাজনীতির নামে যদি কোন অপশক্তি মাথাচাড়া দিতে চায় তাদেরকে প্রতিরোধ করতে হবে।

গতকাল বিকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে পৌর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ১৫ আগস্ট সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ, ‘৭১ এর পরাজিত শক্তিরা তাদের পরাজয়কে মেনে নিতে পারেনি। তাই তারা বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদেশ ও দেশের মানুষ বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারতো। তাদের কেউ দাবিয়ে রাখতে পারতো না। এজন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। আর ২১ আগস্টে তারই কন্যা শেখ হাসিনাকে সেই পরাজিত শক্তিরা নিশ্চিহ্ন করার জন্য গ্রেনেড হামলা করেছিল। আমরা কি সেই ঘাতকদের ক্ষমতায় দেখতে চাই?

তিনি আরো বলেন, নৌকা মার্কা বঙ্গবন্ধুর মার্কা, নৌকা শেখ হাসিনার মার্কা। আগামী কিছু দিন পর নির্বাচন, সেই নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। দলের ভিতরে অসন্তোষ থাকতে পারে, কিন্তু নৌকা মার্কাকে জয়ী করতে হবে। আপনাদের যেকোন অপশক্তিকে মোকাবেলায় মাঠে থাকতে হবে।

পৌর ছাত্রলীগের আহবায়ক ইউসুফ গাজী মুন্নার সভাপতিত্বে প্রধান বক্তা জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন বক্তব্য রাখেন।

পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম ও আশেকে রাসুল জাওয়াদের যৌথ সঞ্চালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিন পাটোয়ারী প্রমূখ।

এসময় চাঁদপুর পৌর ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com