1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজধানীর কাওলায় আওয়ামী লীগের সুধী সমাবেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ঘিওরের ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে মূল ভবন, জরুরি সংস্কারের দাবি ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক

রাজধানীর কাওলায় আওয়ামী লীগের সুধী সমাবেশ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৩, ৩:৫৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হয় গত ৭ অক্টোবর। উদ্বোধন উপলক্ষে ওইদিন আওয়ামী লীগের আয়োজনে একটি সুধী সমাবেশ হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া থাকায় সে সময় সমাবেশটি অনুষ্ঠিত হয়নি। পরিবর্তে শনিবার (১৪ অক্টোবর) সমাবেশ অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য করা হয়।

রাজধানীর কাওলায় এলাকায় অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দু’দিন আগে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসানের সভাপতিত্বে এ নিয়ে একটি প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয় উত্তরায়।

এরই মধ্যে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন আ. লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

সেখানে কথা হয় পল্টন থানা ছাত্রলীগের কর্মী শরীফুল ইসলাম সুমনের সঙ্গে। তিনি বলেন, আজকের এ সমাবেশ প্রধানমন্ত্রীর উন্নয়নকে কেন্দ্র করে। এখানে প্রধানমন্ত্রী আসবেন। আমরা তাকে স্বাগত জানাতে এসেছি।

উত্তরা থানা যুবলীগের কর্মী শাওন হোসাইন বলেন, সমাবেশে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা মূলত প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতেই এসেছি। সাংগঠনিক নির্দেশনাও ছিল। সেটিও পালন করা হচ্ছে।

ঢাকা মহানগর আ. লীগ নেতা আব্দুল কাইয়ুম বলেন, প্রধানমন্ত্রী আসবেন এখানে। আমরা তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকে সারাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন, এর রূপকার তো তিনিই। আজকের সমাবেশে আমরা তাকে সেজন্য স্বাগত জানাতেই এসেছি।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com