1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাঙামাটিতে দুর্যোগকবলিত মানুষের পাশে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ (ভিপি) উখিয়ায় বন্যায় বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে নুরুল ইসলামের ১৮ সদস্যের পরিবার গোপালগঞ্জে সাধারণ মানুষের উচ্ছ্বসিত ভালোবাসায় সিক্ত তারেক রহমান

রাঙামাটিতে দুর্যোগকবলিত মানুষের পাশে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

reporter মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি 
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ

রাঙামাটিতে গত কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। ০৯ জুলাই সকাল থেকে তিনি রাঙামাটি পৌর এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের খোঁজখবর নেন।
​পরিদর্শনকালে এমপি দীপেন দেওয়ান রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় ও ওমদামিয়া হীল উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যান। এ সময় রাঙামাটি জেলা প্রশাসন ও সংসদ সদস্যের ব্যক্তিগত পক্ষ থেকে দুর্গতদের মাঝে দুপুরের খাবার, শিশুদের জন্য দুধ, খেজুর ও বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।​দুর্যোগ মোকাবেলা ও সরকারি তৎপরতা প্রসঙ্গে সাবেক পার্বত্যমন্ত্রী বলেন,
​যেকোনো দুর্যোগ মোকাবেলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন দলের প্রতিটি নেতাকর্মী। রাঙামাটিসহ পার্বত্য জেলায় সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ নজর দিয়েছে সরকার। এখানে বসবাসরত প্রতিটি জাতিগোষ্ঠীর মানুষের মাঝে সমানভাবে সহায়তা পৌঁছে দেওয়া হবে।​ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের প্রতি জরুরি সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, প্রশাসন যখন আশ্রয়কেন্দ্রে যেতে বলে, তখন কেউ যেন সেটিকে অবহেলা না করেন। অনেক সময় সতর্কবার্তা অমান্য করার কারণেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
​আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,​নাজমা আশরাফী, জেলা প্রশাসক, রাঙামাটি।
​আব্দুর রকিব পিপিএম, পুলিশ সুপার।
​মোঃ সাইফুল ইসলাম, জেলা ত্রাণ কর্মকর্তা। ​মোঃ রিয়াদ হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।​এডভোকেট সাইফুল ইসলাম পনির, সহ-সভাপতি, রাঙামাটি জেলা বিএনপি। ​মোঃ মুজিবুল হক, সভাপতি, সদর উপজেলা বিএনপি।
​এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের এই সমন্বিত তৎপরতা ও ত্রাণ বিতরণে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com