1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কোডাই পদ্ধতি ও বৈশ্বিক সংগীত যোগাযোগ’ বিষয়ক কর্মশালার উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কোডাই পদ্ধতি ও বৈশ্বিক সংগীত যোগাযোগ’ বিষয়ক কর্মশালার উদ্বোধন

reporter মোঃজুবায়ের হাসান, শাহজাদপুর 
calendar প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে “Kodály Method and Global Music Communication” শীর্ষক একটি বিশেষ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ জুন (রবিবার) বিকালে, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১ এর গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে আয়োজিত এ কর্মশালায় দেশ-বিদেশের সংগীত শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক, তাহ্‌মিনা আখতার। কর্মশালার প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, দক্ষিণ কোরিয়ার কোরিয়ান কোডাই সোসাইটির সভাপতি,ড. হং কি চো।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।বাংলা বিভাগের চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক, ইয়াতসিংহ শুভ এবং সভাপতিত্ব করেন সংগীত বিভাগের চেয়ারম্যান,দেবশ্রী দোলন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, “সংগীত কেবল একটি শিল্পমাধ্যম নয়; এটি বিশ্বমানবতার সঙ্গে যোগাযোগ স্থাপনের এক অনন্য ভাষা। কোডাই পদ্ধতি সংগীত শিক্ষাকে আরও অংশগ্রহণমূলক, আনন্দময় এবং কার্যকর করে তোলে। এ ধরনের আন্তর্জাতিক কর্মশালা আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের সংগীত শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।”

তিনি আরও বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সংগীত ও সংস্কৃতি শিক্ষার উৎকর্ষ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সম্পৃক্ততার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞান, দক্ষতা ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। এই কর্মশালা সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

দক্ষিণ কোরিয়ার কোরিয়ান কোডাই সোসাইটির সভাপতি ড. হং কি চো বলেন, “বাংলাদেশ সংগীতের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। ঐতিহ্য ও সংস্কৃতির ধারক এই গানগুলোকে সংরক্ষণ করতে এবং বৈশ্বিক সংগীতের মঞ্চে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে Global Music Communication এবং Kodály Method গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংগীত একটি বৈশ্বিক ভাষা।

Global Music Communication সাংগীতিক জ্ঞান, বিভিন্ন দেশের ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে মেলবন্ধন সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। Kodály Method হলো হাঙ্গেরীয় সংগীতজ্ঞ ও সুরকার Zoltán Kodály কর্তৃক উদ্ভাবিত একটি সংগীত শিক্ষণ পদ্ধতি, যেখানে গান গাওয়া এবং হাতের বিভিন্ন সংকেত (Hand Signs) ব্যবহারের মাধ্যমে সংগীতের প্রাথমিক বিষয়—যেমন সুর, স্বর, ছন্দ (Rhythm), স্বরলিপি পাঠ ইত্যাদি—শেখানো হয়। এ পদ্ধতি সংগীতের মৌলিক বিষয়গুলো শেখানোর পাশাপাশি বৈশ্বিক পরিসরে সংগীত শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিচয় গড়ে তুলতেও সহায়তা করে।”

কর্মশালার উদ্দেশ্য কর্মশালায় কোডাই সংগীত শিক্ষা পদ্ধতির তাত্ত্বিক ও ব্যবহারিক দিক, আধুনিক সংগীত শিক্ষায় এর প্রয়োগ এবং বৈশ্বিক সংগীত যোগাযোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হবে। অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সমকালীন সংগীত শিক্ষার নতুন দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা লাভ করবেন।

অনুষ্ঠানের বক্তারা আশা প্রকাশ করেন যে, এই কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগীত শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মশালা ১৪ জুন শুরু হয়ে ১৮ জুন কোডাই কনসার্ট এবং সংগীত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্ত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com